নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন, ইনকর্পোরেটেড (BAFI) এর পক্ষ থেকে BAFI এর নাম ও লোগো ব্যাবহার করে ফোবানাতে আয়োজিত এক ইভেন্টের প্রতিবাদ করা হয়েছে। সংস্থাটির অভিযোগ অজ্ঞাত পরিচয়ধারী কে বা কাহারা তাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যাবহার করে তাদের কোন প্রকার সম্মতি ছাড়াই মেরিল্যান্ডের গেইথার্সবার্গের ডাবলট্রি হোটেলে এই আয়োজনটি করেছিল যা সম্প্রতি তাদের নজরে আসে।
সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দ্যেশে পাঠানো এক সার্বজনীন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন, ইনকর্পোরেটেড (BAFI) মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মেরিল্যান্ডে আইনিভাবে নিবন্ধিত একটি নন-স্টক সংস্থা। BAFI এর বর্তমান পরিচালনা পর্ষদ বা সদস্যরা কেউই এই কনভেনশনের পরিকল্পনা, প্রচার বা বাস্তবায়নের সাথে জড়িত ছিল না। সংস্থাটির সুনাম ক্ষুন্ন করতে কোন কুচক্রী মহল হীন ব্যাক্তি-স্বার্থ চরিতার্থে এমন কর্মকান্ড করে থাকতে পারে বলে ধারণা সংস্থাটির।
বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন, ইনকর্পোরেটেড (BAFI), মেরিল্যান্ড এর সভাপতি হাসান চৌধুরী এর বরাত দিয়ে আরও বলা হয়েছে, অননুমোদিত ইভেন্টের সাথে যুক্ত কোনও কার্যকলাপ, আর্থিক লেনদেন বা অবদানের জন্য কোন ক্রমেই BAFI দায়বদ্ধ নয়। উল্লেখ্য এই বিষয়ে আরও জিজ্ঞাসা বা স্পষ্ট করণের জন্য সংস্থাটি তদের ফোন বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
