নবকণ্ঠ ডেস্কঃ তরুণদের কাছে জনপ্রিয় চীনের মালিকানাধীন অ্যাপ টিকটক। তবে যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিতর্কিত একটি বিল অনুমোদন করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
উল্লেখ্য এই অ্যাপটি ব্যাবহারে সমাজে পড়ছে বিভিন্ন রকমের কু প্রভাব। ইদানীংকালে কিশোর-কিশোরীদের মধ্যে অদ্ভুত আচরণগত পরিবর্তন আশঙ্কাজনকভাবে বাড়ছে। টিনএজ মেয়েদের তুলনায় অল্প বয়স্ক ছেলেদের মধ্যে এই বিশেষ আচরণগত বৈশিষ্ট্য বেশি দেখা যায়। এই ধরনের আচরণগত সমস্যার পেছনে বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় ভূমিকা দেখছেন। বিশেষ করে টিকটক।
অ্যাপটির মালিক চীনের কোম্পানি বাইটড্যান্সকে তার অংশীদারিত্ব বিক্রির জন্য নয় মাস সময় দেওয়া হয়েছে, অন্যথায় অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে ব্লক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করা হয়েছে। সিনেট অনুমোদন করায় বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
তবে এর আগেই বাইডেন বলেছেন যে, বিলটি ডেস্কে আসার সঙ্গে সঙ্গেই তিনি তাতে সই করবেন। এর ফলে বাইটড্যান্সকে তার অংশীদারিত্ব ‘জোরপূর্বক’ বিক্রির জন্য চীনা কর্মকর্তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তবে ইতোমধ্যে বেইজিংয়ের পক্ষ থেকে এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

