অসুস্থ শিক্ষকের পাশে ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল, আর্থিক সহায়তা প্রদান

অসুস্থ শিক্ষকের পাশে ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল, আর্থিক সহায়তা প্রদান

নবকণ্ঠ ডেস্ক: মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল। সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মিজান আহমদ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাঁর চিকিৎসা সহায়তায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম, পরিচালক বিলাল উদ্দিন, শুয়াইব আহমদ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মুফিজুর রহমান আফজাল, আব্দুল বাসিত, সুলাইমান আজাদ, এহসানুল হক নাসিম, মাসুদ আহমদ এবং মামুনুর রশীদ।

এসময় সদস্যরা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চা ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর মাধ্যমে বিদ্যালয় পরিবার যে সহমর্মিতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের ক্ষেত্র নয়, বরং মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতারও অন্যতম কেন্দ্র।

বক্তারা অসুস্থ শিক্ষক মিজান আহমদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.