ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালিত

ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালিত

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে যথাযথ গুরুগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এমন আয়োজন বিশ্বজুড়ে বাংলা ভাষা , সংস্কৃতি ও ইতিহাস সমুন্নত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিন প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাভাষির শিল্পীরা নিজ নিজ মাতৃভাষায় সঙ্গীত পরিবেশন করে আগত দর্শকদের মুগ্ধ করেন।

বিশেষ এ আনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে পদ অলংকৃত করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা এবং ইউনেস্কো’র শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি। স্বাগত বক্তব্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে বাংলা‌ সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ হয়েছে।

এছাড়াও ৩০টির অধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ইউনেস্কো এর নিয়মিত কর্মকর্তারা ।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *