জাতিসংঘ অকার্যকর, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্চিত: এরদোগান

জাতিসংঘ অকার্যকর, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্চিত: এরদোগান

নবকণ্ঠ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ তার আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তার কার্যকর ক্ষমতা হারিয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক হস্তক্ষেপ ও যুদ্ধের কারণে তাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই কঠোর সমালোচনা করেছেন। তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি।

এরদোয়ান বলেন, নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকারপ্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি একুশ শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে এই সংস্থার ভালো দিক কি? এই জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না।

এরদোগানের এই বক্তব্য সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে থাকে, কারণ তিনি তুরস্কের প্রভাবশালী নেতা এবং তার বক্তব্য অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলে। এরদোগানের এই বক্তব্যের প্রেক্ষাপট হচ্ছে বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংকট। তিনি জাতিসংঘের কার্যকর ভূমিকা পালনের উপর প্রশ্ন তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অধিক সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। একইসাথে, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং তাদের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমালোচনা করেছেন।

এদিকে গাজায় আর কোনো স্থানই এখন নিরাপদ নয়। যেসব এলাকা নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফার পশ্চিমাঞ্চলে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই নারী এবং কিশোরী।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.