জাঁকজমকপূর্ণ অভিষেকের আয়োজন করলো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স

জাঁকজমকপূর্ণ অভিষেকের আয়োজন করলো স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স

নবকণ্ঠ ডেস্কঃ গত ৭ ডিসেম্বর ( বৃহস্পতিবার ), রাতে স্পেনের বাণিজ্যিক রাজধানী বার্সেলোনার চারতারকা সোণটোল হোটেলের বলরুমে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য ও জাঁকজমক আয়োজনের মাধ্যমে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের অভিষেক ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালুনিয়া পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাবেক সিনেটর রবার্তো মাসিও, বার্সেলোনার۔অনারারি কনসুলার রামোন পেদ্রো, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, শ্রম উইং মুতাছিমুল ইসলাম ও বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন সাজিদুর রহমান সোহেল। এটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিরন নাজমুল এবং সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান খান কয়েছ। অনুষ্ঠান প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জারিফ হোসেন এবং গীতা পাঠ করেন শাস্ত্রী টিকারাম। শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সংগঠনের উপদেষ্টা রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিবৃন্দ ও কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিষিক্ত করেন। এছাড়াও আগত স্প্যানিশ অতিথিদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইভান ,সোনিয়া ,মারিয়া আংকেল ও আলবার্তো।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বক্তব্য প্রদানকালে অভিষিক্ত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন যে, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে ব্যবসায়ীরা। পণ্যের গুণগতমান ও গ্রাহকসেবার পাশাপাশি স্প্যানিশ ব্যবসায়ীদের সাথে নানা উদ্ভাবনী দেশীয় পণ্য সহ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যবসায়ীরা। এসময় তিনি প্রবাসীদেরকে ব্যাকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করার অনুরোধ জানান। বর্তমান সরকারকে প্রবাসবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে, সম্প্রতি এই সরকার প্রবাসীদের জন্যও পেনশন স্কীম চালু করেছে।

এসময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, প্রতিষ্ঠাতা সদস্য শফিক খান, উপদেষ্টার শফিউল আলম শফি, উত্তম কুমার, সিনিয়র সহ সভাপতি ফয়ছল আহমেদ, সহ সভাপতি বখতিয়ার রহমান, সহ সভাপতি মোখলেছুর রহমান নাসিম, সহ সভাপতি খুরশেদ আলম বাদল, সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন, উজ্জ্বল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ মোস্তফা, অর্থ সম্পাদক জাফর হোসাইন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজু গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল রাজিব হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুক্তার হুসেন, সদস্য আব্দুর রাজ্জাক খোকন, শফিকুল আজম, রুনু নজরুল ও সুমন সাহা প্রমুখ।

কমার্শিয়াল কাউন্সিলরের রেদওয়ান আহমেদ বলেন ,শূন্য হাতে পরিশ্রম করে অল্প সময়ে সফল হয়েছেন ব্যবসায়ীরা। তিনি আরো বলেন যে, ব্যবসায়ীদের অনুষ্ঠানের বলিষ্ঠ নেতৃত্ব এবং শক্তিশালী সংগঠন প্রমান করে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যক্রম। তবে তার মতে, এখন সময় এসেছে ভিন্ন ভিন্ন সেক্টরে কার্যক্রম চেইঞ্জ করে সংগঠনের পরিধি আরো বাড়িয়ে দেয়ার।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম চৌধুরী বলেন, এই সংগঠনের কার্যক্রম হিসেবে ব্যবসায়ী সহ প্রবাসীদের কল্যাণে নানাবিধ স্মার্ট ও সময়োপযোগী পদক্ষেপ হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে; যা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবে।

এছাড়াও, সংগঠন সভাপতি সাজেদুর রহমান সোহেল বলেন, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর কার্যক্রম পুরো স্পেন জুড়ে বিস্তৃতি করাবেন তারা। ব্যবসার জন্য স্পেন একটি উপযুক্ত স্থান এবং এ কারণে বাংলাদেশীদের মাঝে আরো বেশি ছোট ব ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। েছাড়াও, সকল ব্যবসায়ীদের স্বার্থ এবং সুরক্ষায় এই সংগঠন বদ্ধপরিকর বলে জানানা তিনি।

আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেন বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, মানবাধিকার কর্মী কামরুল মোহামদ ও কমিউনিটি নেতা বাছিত কয়সর।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে রাজু গাজী, অহনা দিবা ও অমি এবং ছোট্ট শিশু-কিশোররা নৃত্য পরিবেশন করে।

উল্লেখ্য, ২o১৭ সালে স্পেনে প্রথম ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়। ৬৫ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক এই কমিটি প্রতিষ্ঠার পর থেকেই স্পেনজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে।

 

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.