আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহভীরু লোকদের সংসদের পাঠাতে হবে - সেলিম উদ্দিন।

আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহভীরু লোকদের সংসদের পাঠাতে হবে – সেলিম উদ্দিন

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “মহাগ্রন্থ আল-কুরআনই বিশ্বমানবতার মুক্তির চাবিকাঠি এবং জাতীয় উন্নতি, সমৃদ্ধি ও সফলতার একমাত্র গ্যারান্টি।”

তিনি গতকাল সিলেটের বিয়ানীবাজারে ইউসুফ কমপ্লেক্সে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর জামির হোসাইন, সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম ও সহকারী সেক্রেটারি রুক্কন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহিল বাকী চৌধুরী প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, “আল-কুরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবজাতির প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে এবং মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে।” কুরআনে স্পষ্টভাবে আল্লাহর রজ্জুকে একতাবদ্ধভাবে ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচ্ছিন্ন হওয়া নিষেধ করা হয়েছে। তিনি দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, “নামাজ, রোজা, হজ, যাকাতের মতো দ্বীন কায়েম করাও আমাদের অপরিহার্য দায়িত্ব।” যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, তাদের সম্পর্কে কুরআনে কাফির, ফাসিক ও জালিম বলে আখ্যায়িত করা হয়েছে।

তিনি আরও বলেন, “দেশে কুরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়ায় সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে।” গত ৫৩ বছরে শাসকগোষ্ঠী আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করেনি, বরং মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করায় সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে। আজ শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণসহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ না হওয়ায় তরুণ প্রজন্ম নৈতিকভাবে বিপথগামী হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে।

তিনি বলেন, “দেশ ও জাতিকে কুরআনের আলোকে আলোকিত করতে হলে আল্লাহভীরু ও সৎ ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে।” তবেই দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও অপরাধ নির্মূল হবে। তিনি বিয়ানীবাজার ও গোপালগঞ্জকে আদর্শ শহরে পরিণত করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.