কাফরুলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে -ডা. শফিকুর রহমান

আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে -ডা. শফিকুর রহমান

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দীর্ঘদিন ধরে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, যার লক্ষ্য দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করা।

গত মঙ্গলবার বিকেল ৫টায় মিরপুর ১৩-এর কাফরুল ৪ নম্বর কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর রেজাউল করিম এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শূরা সদস্য আব্দুল মতিন খান ও আহসান হাবিব, থানা নায়েবে আমীর আলাউদ্দিন প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ‘রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে এর প্রতিদান দেবো।’ অন্য এক হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রোজা রাখে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হয়।’ রমজানের বিশেষ গুরুত্ব সম্পর্কে কুরআনে বলা হয়েছে, এ মাসেই আল কুরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়াত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী।

তিনি বলেন, ইসলাম মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে, যা অন্য কোনো মতবাদ দিতে পারে না। আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন এবং ইসলামকে মানবজীবনের বিধান হিসেবে মনোনীত করেছেন। তাই আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত হয়েছে, যার ফলে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য বিস্তার লাভ করেছে। ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এসব অপশাসন ও দুঃশাসন থেকে মুক্ত করা সম্ভব। এ জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে, অন্যথায় আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হতে হবে। এমন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যেখানে নেতৃত্ব দিবেন আল্লাহভীরু ব্যক্তিরা। রমজান এমন মানুষ গড়ে তোলার জন্য বিশেষ নিয়ামত। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি আব্দুর রহমান মূসা বলেন, রমজান আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ হওয়ার মাস। সিয়াম, কিয়াম ও অন্যান্য ইবাদতের মাধ্যমে নিজেদের নাজাতের পথ তৈরি করতে হবে। তিনি সকলকে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.