ফ্রান্সের জাতীয় ক্রিকেট বোর্ডের স্পন্সর হলেন সাত্তার আলী সুমন

প্রভু বালানের হাতে স্পন্সর চেক তুলে দেন শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন ওরফে শাহ্ আলম ও মীর্জা গ্রুপের চেয়ারম্যান মীর্জা মাজহারুল।

ফ্রান্সের জাতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ফ্রান্স-বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত “ফ্রান্স-বাংলাদেশ প্রিমিয়ার লীগের স্পন্সর হলেন ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন দুই কোম্পানি শাহ্ ও মীর্জা গ্রুপ।

বৃহস্পতিবার বিকেলে প্যারিসের উপকণ্ঠ সেন্ট মাউরিসে ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলন ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এসময় চুক্তিস্বাক্ষর শেষে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালানের হাতে স্পন্সর চেক তুলে দেন শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন ওরফে শাহ্ আলম ও মীর্জা গ্রুপের চেয়ারম্যান মীর্জা মাজহারুল।

এসময় ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান বলেন, বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি কর্তৃক জাতীয় ক্রিকেট বোর্ডের স্পন্সর হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। এঘটনায় আমরা খুবই আনন্দিত। এর ফলে ফ্রান্স ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। সর্বপরি জয় হবে বিশ্ব ক্রিকেটের।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ফ্রান্স জাতীয় দলে খেলছেন বাংলাদেশী বংশদ্ভূত ক্রিকেটার জুবায়ের। বোর্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আরো অনেকে। যারা অদূর ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পাবেন।

শাহ্ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন ওরফে শাহ্ আলম বলেন, ফ্রান্স ক্রিকেট বাংলাদেশী তরুণদের জন্য একটি বিরাট সম্ভাবনার জায়গা। যেখানে জাতীয় দলে জুবায়েরের মতো মেধাবী ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন। আরো অনেকেই আছেন সামনের সারিতে। যা দেখে একজন বাংলাদেশী হিসেবে গর্বে বুকটা ভরে ওঠে। তাদের প্রচেষ্টার সঙ্গে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মকে ক্রিড়ামুখি করে ফ্রান্সের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই আমার লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
মীর্জা গ্রুপের চেয়ারম্যান মীর্জা মাজহারুল বলেন, বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে তুলে ধরতেই আমরা ফ্রান্স ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা চাই বাংলাদেশ কমিউনিটির তরুণ প্রজন্ম মুলধারার ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হোক। আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।

এপ্রিল মাস থেকে শুরু হওয়া ফ্রান্স-বাংলাদেশ প্রিমিয়ার লীগে মোট ২৪টি দল অংশ নেবে। যার মধ্যে বাংলাদেশ কমিউনিটির রয়েছে ৪টি দল।
চুক্তিস্বাক্ষর শেষে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের সদস্য জুবায়ের, বাংলাদেশ ক্রিকেট ক্লাব-ফ্রান্সের সভাপতি আজিজুল হক সুমন ও বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাব- ফ্রান্সের সভাপতি আরিয়ান খান রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.