ফ্রান্সে বাংলাদেশী ক্রেতাদের প্রত্যাশা পূরণে বিডি ফার্নিচার

ফ্রান্সে বাংলাদেশী ক্রেতাদের প্রত্যাশা পূরণে বিডি ফার্নিচার

ফ্রান্সে বাংলাদেশী ক্রেতাদের প্রত্যাশা পূরণে বিডি ফার্নিচার
মাসুদ মিয়া -চেয়ারম্যান, বিডি ফার্নিচার অভারবিলা

এন আই মাহমুদঃ ফ্রান্সের বিভিন্ন শহর মিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশির বসবাস। সময়ের ব্যবধানে ফ্রান্সের প্রায় প্রত্যেক শহরে ব্যবসা-বাণিজ্য, চাকুরী সহ বিভিন্ন পেশায় সুনামের সাথে এগিয়ে চলেছেন বাংলাদেশিরা। প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে যারা স্থায়ী ভাবে বসবাস করছেন তারা আভিজাত্যের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে ঘরের সজ্জায় ব্যবহার করছেন বাংলাদেশী ফার্নিচার।

বাংলাদেশী ও বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের সেবায় তরুণ উদ্যোক্তা মাসুদ মিয়া গড়ে তুলেছেন বাংলাদেশী ফার্নিচার প্রতিষ্ঠান বিডি ফার্নিচার অবারভিলা।

তুর্কি থেকে উন্নত মানের এসকল ফার্নিচার এনে ফ্রান্সের প্রত্যেক শহরে পৌঁছে দিচ্ছেন তিনি। বিশাল পরিসরে প্যারিসের অবারভিলায় গড়ে তুলেছেন শোরুম।

বাংলাদেশিদের জন্য বিশাল ছাড় এর পাশাপাশি বিভিন্ন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিডি ফার্নিচার অভারবিলায় শুধু বাংলাদেশী গ্রাহক নয় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা এখন গ্রাহক তার প্রতিষ্ঠানের।

মাসুদ মিয়া মনে করেন, এ উদ্যোগের ফলে বাংলাদেশ কে ভিন্ন ভাবে তিনি ফ্রান্সে উপস্থাপন করতে পারছেন। খুব দ্রুত সময়ে তিনি বাংলাদেশী ব্রান্ডের ফার্নিচার ফ্রান্সে আমদানি করতে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *