নরওয়ে-রাশিয়া সীমান্তে ব্যাপক পরিবর্তন; রাশিয়ার 'অবন্ধু' তালিকায় নরওয়ে

নরওয়ে-রাশিয়া সীমান্তে ব্যাপক পরিবর্তন; রাশিয়ার ‘অবন্ধু’ তালিকায় নরওয়ে

নরওয়ে-রাশিয়া সীমান্তে ব্যাপক পরিবর্তন; রাশিয়ার 'অবন্ধু' তালিকায় নরওয়ে
নরওয়ে-রাশিয়া সীমান্তে ব্যাপক পরিবর্তন; রাশিয়ার ‘অবন্ধু’ তালিকায় নরওয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন – রাশিয়া যুদ্ধ অন্য অনেক কিছুর মতই নরওয়ে – রাশিয়া সীমান্তে ও অনেক পরিবর্তন নিয়ে এসেছে। নরওয়েতে সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে সীমান্ত পারাপার এবং বাণিজ্যেও এসেছে ব্যাপক পরিবর্তন। তৎপরতা বেড়েছে সীমান্তে নিয়োজিত সৈনিকদের ও।

এখন আর যে কেউ চাইলেই নরওয়ে থেকে রাশিয়া ভ্রমণে যেতে পারেন না। শুধুমাত্র জেলে এবং যেসব নাগরিকের নরওয়ে এবং রাশিয়া দু’দেশেরই জাতীয়তা রয়েছে শুধুমাত্র তারাই সীমান্ত পারাপার করতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, নরওয়ে সীমান্তে বেশকিছু রাশিয়ান নাগরিক বসবাস করে। তবে তাদের কাছে পুতিন প্রশাসন এবং রাশিয়ান এ দু’টি ভিন্ন জিনিস।

এদিকে গত বৃহস্পতিবার রাশিয়া নরওয়েকে তার বন্ধু রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে বলে জানা গেছে।
ইউক্রেন – রাশিয়া যুদ্ধ শুরুর পর যেসব দেশ রাশিয়ার সাথে ‘অবন্ধুসুলভ আচরণ’ করেছে তাদেরকে দেশটি ‘বন্ধু নয়’ এমন একটি তালিকায় রেখেছে। নরওয়ে সেই তালিকার নতুন সংযোজন বলে জানা গেছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা গেছে যে নরওয়ে মনে করে রাশিয়ার সাথে তারা কোনো অবন্ধুসুলভ আচরণ করেনি। দেশটি এখনো মস্কো থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জন রাশিয়ান কূটনৈতিককে বহিষ্কার করে নরওয়ে। পালটা জবাবে রাশিয়াও নরওয়ের ১০ কূটনৈতিককে বহিষ্কার করে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.