নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্স থেকে পর্তুগাল যাওয়ার পথে স্পেনের সালামানকা শহরে এক ভয়ানক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। A62 হাইওয়েতে এ দুর্ঘটনাটি সংগঠিত হয়। এতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও তিন জন।
স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, অতিরিক্ত গতির কারণে প্রাইভেট কারের নিয়ন্ত্রন হারিয়ে উক্ত দুর্ঘটনা ঘটে। ফ্রান্স থেকে নিহতের নিকআত্মীয় করির আহমদ পাঠওয়ারী আহত একজনের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন
নিহত একজনের নাম মুহাম্মদ মাহফুজুর রহমান বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জে। নিহত অন্যজনের বাড়ী সিলেটে তবে পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তৎপরতা লক্ষ্য করা যায়। দূতাবাসের হেড অব চ্যান্সরি আব্দুর রঊফ মন্ডল জানান,দুর্ঘটনার খবর পেয়ে উনারা খবরা খবর নেয়া শুরু করেছেন। যেহেতু মাদ্রিদ থেকে ঘটনাস্থলের দুরত্ব বেশী হলেও তারা তড়িৎ ব্যাবস্থা গ্রহণের চেষ্টা করছেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

