puja-festival-limited-covid19-france

বড় আয়োজনে দূর্গাপূজা হচ্ছে না ফ্রান্সে

puja-festival-limited-covid19-france
বড় আয়োজনে দূর্গাপূজা হচ্ছে না ফ্রান্সে

নবকণ্ঠ ডেস্কঃ করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে এবার দুর্গাপুজো হবে কিনা, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সভাবাবিক ভাবেই বড় এ উৎসব যেকোনভাবেই পালন করতে পূজা উদযাপন পরিষদগুলো ও প্রস্তুতি নিয়েছিল । তবে পূজার সপ্তাহ খানেক আগে হঠাৎ করে ফ্রান্স ব্যাপী কারফিউ জারি হওয়াতে এবার ব্যাপক আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব বৃহৎ আয়োজনে পালন হচ্ছে না।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। করোনার সংক্রমণের কারণে এবার ধর্মীয় রীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে বাসার মধ্যেই করতে হচ্ছে। প্রতিবারই প্যারিস মহামায়া পূজা পরিষদ বৃহৎ আকারে প্যারিসে পূজার আয়োজন করলেও এবার করোনার কারণে বাসার মধ্যেই পালন করছেন তারা।

অন্যবার প্যারিসে পৃথক ১০ টি জায়গায় বর্ণাঢ্য আয়োজনে পূজা পালন হলেও এবার হচ্ছেনা তাতে করে পূজার্থীরা অনেকটাই হতাশ। সাবধানতা মাথায় রেখে কিছু কিছু সংগঠন সীমিত আকারে বাসার মধ্যেই পূজা উদযাপন করবে বলে ঘোষণা দিয়েছে।

সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিরাপদ থাকতে আহবান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.