১৭ বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ

১৭ বছর পর রংপুরে জামায়াতের সমাবেশ

নবকণ্ঠ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর রংপুরে স্মরণকালে সর্ববৃহৎ মহাসমাবেশ করল জামআত । শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত হয়েছে হাজার নেতাকর্মী ও সমর্থক। মাঠ ছাড়িয়ে লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কজুড়ে।

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। দলটির ডাকে সাড়া দিয়ে রংপুরসহ আশপাশের জেলাগুলো থেকে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সরব উপস্থিতিতে শুরু হওয়া এই জনসভায় নারীদের জন্য বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে।

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার’, ‘প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন’সহ ৪ দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরপরই কার্যক্রম শুরু হয়। রংপুর ও আশপাশের জেলাগুলো থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সকাল থেকেই জড়ো হতে থাকেন। মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর লোকজন ছড়িয়ে পড়ে পাশের সড়কগুলোতেও।

তীব্র রোদ উপেক্ষা করে আসা উপস্থিত জনতা নানা স্লোগানে মুখর ছিলেন। বিশেষ করে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানটি ছিল সর্বাধিক উচ্চারিত।

জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি অনেকেই মাথায় লাল-সবুজের কাপড় বেঁধে, জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ধারণ করে মাঠে উপস্থিত ছিলেন।

এ জনসভায় অংশ নেন জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পরিবার, এবং অন্যান্য দলের নেতারাও। বিভাগীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এর আগে সকাল থেকেই হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *