pohela-boishakh-celebrated-aubrvilliers-nobokontho

ফ্রান্সের অবারভিলায় মহা সমারোহে বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সের অবারভিলায় মহা সমারোহে বাংলা নববর্ষ উদযাপন
ফ্রান্সের অবারভিলায় মহা সমারোহে বাংলা নববর্ষ উদযাপন

নবকণ্ঠ ডেস্কঃ এবার ফ্রান্সের অবারভিলা শহরে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলা। ফ্রান্সে বেড়ে ওঠা শিশু কিশোর সহ সবাইকে সাথে নিয়ে এদিনটিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণিল এই শোভাযাত্রায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারো মনে করিয়ে দিলো ধর্ম বর্ণ নির্বিশেষে এ যেন বাংলাদেশীদের সবচেয়ে বড় উৎসব।

২১ মে ২০২৩ রবিবার ফ্রান্সের স্থানীয় সময় বেলা ৩টায় এ শোভাযাত্রা শেষ হলে স্থানীয় ভাবে বেড়ে উঠা শিশু কিশোরদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক দুইটি বিভাগে মোট ৬০জন শিশুকিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভূত শিশুকিশোরদের সাথে অন্যান্য দেশের শিশু কিশোররা।

আনুষ্ঠানিক আলোচনার শুরুতেই বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল এবং সংগঠনের সভাপতি কিরণ্ময় মণ্ডল। এ পর্বে বক্তব্য রাখেন অবারভিলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, কার্লোস সামেদু, অবারভিলা প্রাক্তন ১ম সহকারী মেয়র অন্তনী দাগে, আঞ্চলিক নাট্য পরিষদ পরিচালক ম্যাডাম সেলি পাতে, ভিল দে মুজিক দু মন্ড পরিচালক মি: কামেল আফ্রিদী, ম্যাডাম জিং ওয়াং, এন্ট্রোপলগ, অবারভিলা, লা ফন্স আনসুমী সাধারণ সম্পাদক অধ্যাপক গিওম লাসকো।

এছাড়াও মঞ্চে এসে শুভেচ্ছা বিনিময় করেন অবারভিলা সহকারী মেয়র ম্যাডাম সানড্রিন ডেজির, সহকারী মেয়র ম্যাডাম কউরতুম সাক্কো।

বিশেষ অতিথি হিসেবে এ আরো উপস্থিত ছিলেন – অবারভিলা– পন্তার সংসদ সদস্য, মি: ডমিনিক দনদ্রিয়ো মি: সেবাস্তিয়া লাশো, অবারভিলার সহকারী মেয়র ম্যাডাম মনিক বিতো, লেখক ভাষাবিদ সভাপতি উবারবাবেল, মি: মিশেল ফাগা, অবারভিলা মেরী আন্তর্জাতিক বিভাগ পরিচালক মন্ডলীর সদস্য মি: হালফ হোপম্যান ফান্সের কমিউনিস্ট পার্টি, অবারভিলা শহরের সাধারণ সম্পাদক মি: হোজে।

বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. অনাদী ভট্টাচার্য , সগিত শিল্পী আরিফ রানা, বিশিষ্ট কবি আবু জুবায়ের, শিক্ষক হাসনাত জাহান, কমিউনিটি ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম, শাহীন আরমান চৌধুরী, উদয়ন বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন বিসিএফ সভাপতি এমডি নূর, গাজিপুর জেলা সমিতি সাধারণ সম্পাদক ও ইপিবি এর সভাপতি ফারুক খান, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সেক্রেটারি মাহমুদুল হাসান ইপিএস সহ সভাপতি জুয়েল ডি আর লেলিন, আইসা প্রেসিডেন্ট ওবাইদুল্লা কয়েস সহ আরও অনেকে।

বিনোদন পর্বে উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী পরিবারের শিশু কিশোরদের গান, কবিতা, নৃত্য সহ উদীচীর শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় ।

বর্ষবরণ আয়োজনে অনুষ্ঠান পরিকল্পনা এবং সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি শিল্পী রোজী মজুমদার। যন্ত্রানুসঙ্গ নির্দেশনায় সংগঠনের সহ সভাপতি শিল্পী সাগর বড়ুয়া, সহযোগিতায় প্লাসিড শিপন রিবেরিও, নৃত্য পরিকল্পনায় ও নির্দেশনায় নৃত্য সম্পাদক জি এম শরিফুল ইসলাম, নৃত্য নির্দেশনায় সহযোগীতায় নৃত্যশিল্পী দেবশ্রী চট্টপাধ্যায় সুবর্ণা তালুকদার, নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস গোমাজ, শিশুদের নাট্য নির্দেশনায় রুমানা আফরোজ। আবৃত্তি নির্দেশনায় সহ সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া।

অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন সহকারি সাধারণ সম্পাদক শম্পা বড়ুয়া এবং সংগীত বিভাগের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়া শোভাযাত্রার ব্যাবস্থাপনায় ছিলো মঞ্চ, সাজসজ্জা ও অভ্যার্থনা বিভাগের নির্বাহী সম্পাদক এলান খান চৌধুরী । শিশুদের চিত্রাংগন প্রতিযোগিতা পরিচালনা করেন উত্তম কর্মকার।

এছাড়াও আয়োজনে মঞ্চ সজ্জা এবং অনুষ্ঠান স্থান ব্যবস্থাপনায় যাঁদের ভূমিকা ছিলো উপদেষ্টা রজত রায় রাজু, উপদেষ্টা সলিমুল্লাহ সিদ্দীকি রানা, উপদেষ্টা জহীর হোসেন ভুইয়া, সহ সভাপতি পলাশ বড়ুয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার ,সহ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রায়হান, সংগঠন বিভাগের নির্বাহী সম্পাদক সম্পাদক দুলাল চন্দ মিশেল, নাট্য বিভাগের নির্বাহী সম্পাদক তপন দাস, তথ্য ও মিডিয়া বিভাগের নির্বাহী সম্পাদক শুভাশীষ রায় শুভ, সদস্য নাসির উদ্দিন, সমন্বয়ক হিসেবে ছিলেন উদীচী ফ্রান্স সংসদ সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল।

বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডল।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.