ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু আর নেই

ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু আর নেই

ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু আর নেই
ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু আর নেই

নবকণ্ঠ ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্থানীয় সময় শনিবার রাত ১১টা ১৫ মিনিটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর সেজ ছেলে সাংবাদিক এম আর মিঠু বছর খানেক আগে ফ্রান্সে পাড়ি জমান। হঠাৎ হার্টের সমস্যা নিয়ে গত ২৪ এপ্রিল তিনি প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেগে গেছেন।

দেশে বসবাসকালীন তিনি দৈনিক সাতনদীর মফস্বল বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক মিঠুর আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা শোকে স্তব্ধ হয়ে আছেন।

ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন। তার লাশ দেশে প্রেরণের জন্য স্বেচ্ছাসেবী সাংবাদিক সমাজ চেষ্টা করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *