সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসরাত জাহান, সুইজারল্যান্ড: জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার আয়োজনে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের শেষদিনে সুইজারল্যান্ড আওয়ামীলীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন ।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানান সুইজারল্যান্ড আওয়ামীলীগ এর সভাপতি নজরুল জমাদার ও সাধারন সম্পাদক শ্যামল খান সহ নেতৃবৃন্দ।

সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শ্যামল খান এর পরিচালনায় এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

পাশাপাশি বিগত দিনে বিএনপি-জামাত ও সেনা শাষিত সরকার জনগণের ভোটের অধিকার যে কেড়ে নিয়েছিল তা উল্লেখ করেন এবং তা ফিরিয়ে দিতে আওয়ামীলীগ যে আন্দোলন সংগ্রাম করেছে তাও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দেশের নানা দুর্যোগ সবসময় প্রবাসীরা দেশের পাশে ছিল, রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা প্রবাসী রায় সচল লাগছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন

সুইজারল্যান্ড এর পাশাপাশি ফ্রান্স ইতালি বেলজিয়াম নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এই সংবর্ধনায় যোগ দেন। প্রধানমন্ত্রী এবারের সফরে
সুইস প্রেসিডেন্ট অ্যালেন বারসেট এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন ।
সেখানে বাংলাদেশে ব্যাপক পরিসরে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে, দুই শীর্ষ নেতার উপস্থিতিতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়।

এছাড়াও জাতিসংঘের শরনার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাথে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ইস্যু নিয়েও আলোচনা করেন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *