ফ্রান্সে ফরাসি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফ্রান্সে ফরাসি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রন্সে বসবাস করতে হলে ফরাসি ভাষা শেখার কোন বিকল্প নেই। কেননা এটি ফ্রান্সের প্রতিষ্ঠানিক ভাষা হিসেবে ব্যাবহৃত হয়ে আসছে। একারণেই ফ্রান্সে ফরাসি ভাষার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তবে ফ্রান্সে আগত নতুন প্রবাসী বাংলাদেশিদের ভালভাবে ফরাসি ভাষা না জানা থাকার কারণে প্রায়শই বিড়ম্বনায় পড়তে হয়। এমন বিড়ম্বনা এড়াতে ফ্রান্সে বুকে প্রতিষ্ঠিত হল ফরাসি ভাষা শিক্ষার প্রতিষ্ঠান পাঠশালা।

প্রবাসী বাংলাদেশিদের মাঝে ফরাসি ভাষা শিক্ষাদানের প্রত্যয় জানিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এ প্রতিষ্ঠানটি। গত শনিবার বিকালে পাঠশালার হলরুমে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এরপর পাঠশালার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব উবায়দুল্লাহ কায়েছ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগত অথিতিদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাম্যোক ধারণা অবহিত করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে, পাঠশালা ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে।

ফ্রান্সে বসবাস করতে হলে ফরাসি ভাষা শিক্ষার গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এখানে ফ্রেঞ্চ ভাষা শিক্ষার বিকল্প কিছুই নেই। কেননা ফ্রান্সে নিয়মিত হওয়া থেকে শুরু করে জাতীয়তা অর্জন সহ সব ক্ষেত্রেই এখন ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক আইন জারি করা হচ্ছে । এসময় তিনি পাঠশালা এর কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সকলের দোআ ও সহযোগিতা কামনা করেন।

বিশেষ এ আয়োজনে উপস্থিত ছিলেন, ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষ।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *