প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, নতুন বছরে সাইক্লিং ক্যাম্পেইন বাধ্যতামূলক করল ফ্রান্স

প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, সাইক্লিং ক্যাম্পেইন বাধ্যতামূলক করল ফ্রান্স

প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, নতুন বছরে সাইক্লিং ক্যাম্পেইন বাধ্যতামূলক করল ফ্রান্স
প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, নতুন বছরে সাইক্লিং ক্যাম্পেইন বাধ্যতামূলক করল ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ বিশ্বব্যাপী দূষণ ক্রমাগত বাড়ছে। ফলে পুরো বিশ্বই এক হুমকির সম্মুখীন। তাই দূষণ কমাতে অনেক দেশই সোচ্চার হয়ে উঠেছে। ফ্রান্সও এই তালিকায় পিছিয়ে নেই। দেশটির পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। এবার তাই ফ্রান্সে ২০২২ সালের প্রথম দিন থেকেই বেশকিছু ফল ও সবজির প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে নতুন বছরের শুরু থেকেই পরিবেশ বান্ধব প্যাকেজিং আইন কার্যকর করা শুরু হয়েছে দেশটিতে।

তবে ২০২৬ সাল পর্যন্ত এই আইন সম্পূর্ণভাবে প্রয়োগ করা হবে না। বিদ্যমান প্লাস্টিকের স্টক ব্যবহার করে শেষ করার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে ফ্রান্স তার পরিবেশবান্ধব পদক্ষেপের অংশ হিসেবে দেশটির জনগণকে সাইকেল চালানোতেও উৎসাহিত করছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানোর লক্ষ্যে ফ্রান্স কার কোম্পানিগুলোর জন্য নতুন নিয়ম প্রবর্তন করেছে। এই নিয়ম অনুযায়ী গাড়ির বিজ্ঞাপনগুলোতে জনগণ যাতে কম দূষণকারী যানবাহন ব্যবহারে উৎসাহিত হয় এরকম বার্তা যুক্ত থাকতে হবে।

এই নিয়ম ২০২২ সালের মার্চ মাস থেকে কার্যকরী হবে বলে নিশ্চিত করেছে সরকারের অফিসিয়াল জার্নাল।
এএফপির এক প্রতিবেদন থেকে জানা যায় যে, কার নির্মাতাদের জন্য তিনটি অপশন থাকবে- কারপুলিং এর কথা বিবেচনা করা, প্রতিদিনের যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করা, অথবা সংক্ষিপ্ত যাত্রার জন্য হাঁটা বা সাইকেল চালানো বেছে নেয়া।

এগুলো প্রিন্ট, টিভি, রেডিও বা ইন্টারনেট সহ সব মিডিয়ার বিজ্ঞাপনের জন্যই প্রযোজ্য। বিজ্ঞাপনগুলোতে একটি গাড়ির কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শ্রেণীও অন্তর্ভুক্ত করতে হবে। এটি একটি নতুম র‍্যাংকিং সিস্টেম যা ভোক্তাদেরকে পরিবেশগত প্রভাব সম্পর্কে জানতে সাহায্য করবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.