ইতালির ভিসেন্সায় সুনামগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

ইতালির ভিসেন্সায় সুনামগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির ভিসেন্সায় নতুন আত্মপ্রকাশ করেছে সুনামগঞ্জ প্রবাসী কল্যান পরিষদ। এ সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহাব। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে হোসাইন মোহাম্মদ লেবাচ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুর রহমান শামীম নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের ইতালী প্রতিনিধি।

গত রবিবার স্থানীয় একটি সেমিনার হলে কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ লেবাস ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শামীম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সংগঠনের প্রথম সভা। ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি শিহাব আহমেদ বাবুল।

অনুষ্ঠানে নতুন নির্বাচিত পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কমিটির প্রধান উপদেষ্টা হিমাংশু মিত্র হিরো।
অনুষ্ঠানে পরিষদের ভবিষ্যত সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা হাবিব আহমেদ, হেলাল আহমেদ, আব্দুল কাদির, এনাম হুছাইন, মাসুক মিয়া, জমিরুল হক, লুতফুর খান, নিজাম মিয়া, ইকবাল হোসেন, সহ সভাপতি হাফিজুর রহমান, এনামুল হক, যুগ্ম সম্পাদক আমিন খান, আরিয়ান খালেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সোহেল মিয়া, সাইদুর রহমান, আলী আহমেদ, মিঠু মিয়া, সংস্কৃতিক সম্পাদক হিরা মিয়া, ক্রীড়া সম্পাদক রাহেল মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচয় পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দরা পরিষদের শুভ সূচনা লগ্নে কেক কেটে আনন্দঘন পরিবেশে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *