নবখণ্ঠ ডেস্কঃ ২০২৪ সালে ভেনিস শহরে পর্যটকদের জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে, যা পর্যটনের ভিড় কমাতে ও শহরের স্থাপত্য সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত হয়েছে। লাউডস্পিকার নিষিদ্ধ এবং ট্যুর গ্রুপের আকার ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ করে ভেনিসে নতুন নিয়ম কার্যকর হয়েছে। কর্মকর্তারা বলছেন, ইতালীয় শহরে অতি-পর্যটনের প্রভাব সীমিত করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
ভেনিসে দিনের বেলা ভ্রমণ করতে চাইলে নির্দিষ্ট কিছু দিনের জন্য প্রবেশ ফি দিতে হবে। ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিয়ম অনুযায়ী, সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত শহরে প্রবেশ করলে প্রতি ব্যক্তিকে ৫ ইউরো দিতে হবে। এই ফি শুধুমাত্র সেই পর্যটকদের জন্য প্রযোজ্য যারা শহরে রাত্রি যাপন করবেন না। স্থানীয় বাসিন্দা, ছাত্র এবং কাজের জন্য শহরে আসা লোকজন এই ফি থেকে মুক্ত থাকবেন।
১ জুন, ২০২৪ থেকে, গাইডেড ট্যুর গ্রুপগুলোকে সর্বাধিক ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ করা হবে। এই নিয়মটি ভেনিসের পিয়াজা সান মার্কো এবং মুরানোর মতো জনপ্রিয় স্থানে পদচারনা ও শব্দ দূষণ কমানোর জন্য নেওয়া হয়েছে।
যারা শুধুমাত্র সান্তা লুচিয়া ট্রেন স্টেশন বা পিয়াজালে রোমা ব্যবহার করবেন, তাদের জন্য প্রবেশ ফি প্রযোজ্য হবে না যদি তারা পর্যটন কার্যক্রমে অংশ না নেন। এছাড়া, ছোট দ্বীপগুলি যেমন মুরানো, বুরানো, এবং লিডোতে ভ্রমণের জন্যও কোনো ফি দিতে হবে না।
এই সব নিয়ম একটি পরীক্ষামূলক সময়কালে চালু করা হবে এবং পর্যটন প্রবাহ ও শহরের সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নত করার জন্য ভবিষ্যতে নিয়মগুলো সামঞ্জস্য করা হতে পারে। অতি-পর্যটনকে ব্যাপকভাবে ভেনিসের সবচেয়ে জরুরি সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। শহরটির জনসংখ্যা প্রায় আড়াই লাখ। ২০১৯ সালে এক কোটি ৩০ লাখেরও বেশি দর্শক শহরটিতে গেছে।
শহরের পর্যটন নিয়মে পরিবর্তন এসেছে ইউনেসকোর বিশেষজ্ঞরা গত বছর ভেনিসকে বিপদগ্রস্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হতে পারে বলে সতর্ক করার পর। তবে বন্যাবিরোধী ব্যবস্থার মাধ্যমে দ্বীপের সমস্যা মোকাবেলার প্রচেষ্টা এবং গণ পর্যটনের প্রভাব কমানোর ব্যবস্থা গ্রহণের পরে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা শেষ পর্যন্ত ভেনিসকে সেই তালিকায় যুক্ত করেনি।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
