প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এন আই মাহমুদঃ করোনা পরবর্তী পরিস্থিতিতে থমকে যাওয়া রেমিট্যান্স প্রবাহকে পুনরায় আগের মত সচল করতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ প্রেরণে উৎসাহ প্রদানের বিকল্প নেই- বিধায় এ লক্ষ্যে ইউরোপের প্রবাসী অধ্যুষিত দেশের রাজধানী লন্ডন, মাদ্রিদ ও রোমের পর গত বুধবার সন্ধ্যায় প্যারিসের পোর্ট দ্যা পন্থা’র হোটেল মাখকুই’এর হলরুমে এনসিসি ব্যাংক বাংলাদেশের উদ্যোগে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“মিট দ্য এনআরবি’স” শীর্ষক এ মতবিনিময় সভায় এন সি সি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রেমিটেন্স এন্ড প্রবাসী শাখার প্রধান এম ডি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফ্রান্সস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, এন সি সি ব্যাংকের চেয়ারম্যান এম ডি আবুল বাশার সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন, ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ ও এন সি ই মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান ইকরাম ফরাজী।

অনুষ্ঠানের আমন্ত্রিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ব্যবসায়ী নেতা মেহমুদ আলম, ফ্রান্স আওয়ামী সহসভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী ও ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী, তরুন ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব নিয়াজ উদ্দীন চৌধুরী হিরা, ই পি এস ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিল মিজানুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান মোঃ ওয়ালিদ বিন কাশিম । সভা বক্তারা ব্যাংকিং চ্যানেলে বিভিন্ন সমস্যাবলী ও তার প্রতিকার তুলে ধরেন ।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, “অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে আপনি অপরাধ কে প্রশ্রয় দিচ্ছেন ও নিজেও অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন”। তিনি দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে বৈধ পথে অর্থ প্রেরনের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।

বিমানবন্দরে হয়রাণি বন্ধ করার বিষয়ে প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন, “দেশে বিমানবন্দরে কেউ লাঞ্চনার শিকার হলে যথাসম্ভব দ্রুত লিখিত আকারে দূতাবাসে অভিযোগ করলে আমরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যেম ব্যবস্হা নেব।”

এন সি সি ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের সূচকে ফ্রান্স প্রবাসীদের অবস্থান ক্রমশ উন্নতি লাভ করছে উল্লেখ করে বলেন, “ফ্রান্স প্রবাসীরা ২০-২১ অর্থবছরে রেমিটেন্স প্রেরনে ১৪ নাম্বারে ২১-২২ অর্থবছরে ১৩ নাম্বারে এবং চলতি অর্থবছরে ১২ নাম্বারে স্হানে অবস্হান করছে। তাই আমরা বৈধ চ্যানেলে অর্থ প্রেরনে ফ্রান্স প্রবাসীদের উদ্ভুদ্ধ করতে এখানে এসেছি। বর্তমানে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশী। কারন বর্তমান রিজার্ভের ৬৬% আসে রেমিটেন্স থেকে।”

মতবিনিময় পর্ব শেষে আগত অতিথিদের সম্মানে সান্ধ্যভোঁজের আয়োজন করা হয়। সার্বিক তত্ববধানে দ্বায়িত্বে ছিলেন মানিগ্রাম, ফ্রান্সের কমার্শিয়াল ম্যানেজার সোহরাব হোসেন সাগর ও এন সি সি ব্যাংকের স্হানীয় প্রতিনিধি কুতুব উদ্দিন সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.