"আবেগ বর্জন করে এক থাকতে হবে, দেশকে ভাল বাসতে হবে" -শামীম রব্বানী

“আবেগ বর্জন করে এক থাকতে হবে, দেশকে ভাল বাসতে হবে” -শামীম রব্বানী

নবকণ্ঠ ডেস্কঃ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নিজেদের স্বাভাবিক আবেগপ্রবণতা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে দেশকে ভাল বাসতে হবে।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর সেগুন বাগিচায় অনুষ্ঠিত “হৃদয়ে মিতালী গ্রুপ” আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় একথা বলেন জাতীয়তাবাদী আদর্শের অনলাইন একটিভিস্ট শামীম রব্বানী।

হৃদয়ে মিতালী গ্রুপের সিনিয়র সদস্য অনলাইন একটিভিস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী শাকিল রব্বানী ও মীর খান এর দেশত্যাগের প্রাক্কালে আয়োজিত এ বিদায়ী সভায় জুলাই ও যুগপৎ আন্দোলন সংগ্রামের ইতিহাস, দেশের পরিস্থিতি, রাজনৈতিক দল, সমর্থক, ছাত্র-জনতার করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনের প্রাক্কালে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাকিল রব্বানী

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাকিল রব্বানী

এ সভায় বিশিষ্ঠ একটিভিস্ট শাকিল রব্বানীর হাতে সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী তুলে দেন গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান এম. হাফিজ উল্লাহ। মীর খান আগেই নিউ ইয়র্কে চলে যাওয়ায় তাঁর জন‍্য সম্মাননা স্বারক ও উপহার টি এপ্রিল মাসে তিনি আবার দেশে হস্তান্তর করা হবে বলে ঘোষনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাকিল রব্বানী, বিলকিস ইসলাম, ফ্লোরা সরকার, ফয়েজ বিন আকরাম, এম হাফিজ উল্লাহ, মাতবর তাওফিক, মাহমুদুল হাসান মনির, সাইফুল আলম, মির্জা আশরাফ, ব্যারিস্টার পারভেজ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে দুঃসাহসিক লেখালেখিতে ঝড় তোলা বিশেষ সব ব্যক্তিত্ব। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যান এবং জুলাই অভ্যুত্থান ও ইতোপূর্বে স্বৈরাচারের অত্যাচারে জীবন দেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সদস্য মাতবর তাওফিক।

সবশেষে নৈশভোঁজ পরিবেশন ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানেরর সমাপ্তি ঘটে।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.