মিলানস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল করতৃক মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান কর্তৃক মহান বিজয় দিবস উদযাপিত

নবকণ্ঠ ডেস্কঃ অন্যান্য শহরের মত ইতালির মিলানেও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী এ উপলক্ষ্যে এক আনন্দঘন পরিবেশে মিলিত হন।

দিবসটির প্রত্যূষে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেট প্রাঙ্গনে উপস্থিত হন। কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। মিলান প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে উপস্থিত সকলেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শোনানো হয়।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালিদের আত্মত্যাগ ও সাহসিকতা দৃশ্যায়িত করে বিজয় দিবস এর উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর পরিচালিত মুক্ত আলোচনা সভায় বক্তাগণ বিশেষ গুরুত্বের সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারন করে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা নিজ নিজ অবস্থান থেকে স্বীয় ভূমিকা পালন করার বিষয়টি তুলে ধরেন।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় অবদান রাখা জাতীয় চার নেতা সহ মু্ক্তিযুদ্ধে সকল শহিদের সুমহান আত্মত্যাগ এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মত্যাগকে উপস্থিতির কাছে মূল্যায়ন ও সম্মানের সাথে স্মরণ করেন। নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদেরকে চেতনায় ও মননে মুক্তিযুদ্ধকে ধারণ করা এবং একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইতালীয় সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার উপর তিনি গুরুত্বারোপ করেন।

ভাইস কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ,কনসাল (শ্রম) এবং মিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মিলান কমিউনিটির কাউন্সিলর বিভাস চন্দ্র কর, মিলানস্থ জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান এবং উত্তর ইতালির বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণ।

সর্বশেষে রিপামন্তি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কবির আহমেদের পরিচালনায় বিশেষ দোয়ার মাধ্যমে দিবসটির উদযাপণ শেষ হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.