টিকাবিহীনদের প্রতি এ কেমন মন্তব্য করে ক্ষোভের জন্ম দিলেন ম্যাখোঁ?

টিকাবিহীনদের প্রতি এ কেমন মন্তব্য করে ক্ষোভের জন্ম দিলেন ম্যাখোঁ?

টিকাবিহীনদের প্রতি এ কেমন মন্তব্য করে ক্ষোভের জন্ম দিলেন ম্যাখোঁ?
টিকাবিহীনদের প্রতি এ কেমন মন্তব্য করে ক্ষোভের জন্ম দিলেন ম্যাখোঁ?

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর করা এক মন্তব্য এখন সমালোচনার তুঙ্গে। মন্তব্যটি ছিলো অশ্লীল, যা নির্বাচনের মাত্র চার মাস আগে জনসাধারণের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে এবং তার প্রতিদ্বন্দ্বীরা এর নিন্দা জানিয়েছেন। অবশ্য গত মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবী করেছেন তিনি ফরাসি শব্দ ‘এমারডার’ ব্যবহারের মাধ্যমে টিকাবিহীনদেরকে রাগান্বিত করতে চেয়েছেন যা ছিলো তার করোনাভাইরাস স্ট্র‍্যাটেজির একটি অংশ।

ম্যাখোঁ বলেছিলেন যে, তিনি টিকাবিহীন ব্যক্তিদের সামাজিক জীবনে অংশগ্রহণের ক্ষমতাকে কঠোরভাবে সীমিত করতে চেয়েছিলেন। তাদের জন্য জীবন কঠিন করে তোলার তথাকথিত কৌশল নিয়েছিলেন তিনি।

মঙ্গলবার লে প্যারিসিয়েন পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, যারা এখনো টিকা নেয়নি, তিনি সত্যিই তাদের রাগাতে চান। এবং শেষ পর্যন্ত এটি করা হবে। এটাই কৌশল বলে তিনি জানান।

ম্যাখোঁর বক্তব্যটির প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী নেতারা সমালোচনায় মুখর। তারা এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন যে, তিনি এমন মন্তব্য করতে পারেন না।
তবে প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স ম্যাখোঁর বক্তব্য প্রসঙ্গে তাকে সমর্থন করেন। তিনি বলেন, করোনাভাইরাস সংকট মোকাবেলা করতে এবং টিকা দেওয়ার আহ্বান জানাতে তারা যা করছে তার সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্য পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

সামগ্রিকভাবে, ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের মতে, জনসংখ্যার ৭৭ শতাংশ সম্পূর্ণ টিকা অর্থাৎ তিন ডোজ টিকা নিয়েছেন। যা ঈর্ষণীয় বলা যায়। স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান গত সপ্তাহে বলেছিলেন, মাত্র ৪ মিলিয়ন প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হয়নি।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.