হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের হজযাত্রীদের সেবা সহজ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নতুন মোবাইল অ্যাপ “লাব্বাইক”-এর উদ্বোধন করেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, এই অ্যাপ তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

“লাব্বাইক” অ্যাপে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা, স্বাস্থ্যসেবা সংক্রান্ত জরুরি সহায়তা, সৌদি আরবে অবস্থান ও চলাফেরার গাইডলাইন এবং সরকারি সুযোগ-সুবিধার তথ্য সংযুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইউনূসের মতে, “এ অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে সহায়ক হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও যোগাযোগের সুবিধা তাদের দুশ্চিন্তা কমাবে।”

ইউনূস জানান, চলতি বছর হজের সময় থেকে অ্যাপটি ব্যবহার শুরু হলেও ২০২৫ সাল থেকে হজযাত্রীরা হজের প্রস্তুতি নেওয়ার পর্যায় থেকেই এটি ব্যবহার করতে পারবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হজ ব্যবস্থাপনায় অগ্রগত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো এবং যেসব দেশে এ ধরনের অ্যাপ নেই, তাদেরকে বিনামূল্যে কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে হজযাত্রীদের আর্থিক লেনদেন সহজ করতে “হজ প্রিপেইড কার্ড” এবং সৌদি আরবে সাশ্রয়ী মূল্যে যোগাযোগের জন্য “হজ রোমিং প্যাকেজ” চালু করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “এই উদ্যোগ হজযাত্রীদের জন্য আর্থিক ও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করবে।”

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ড. ইউনূস অ্যাপ নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এটিকে আরও ব্যবহারবান্ধব ও ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.