ছয় শতাধিক রোজাদারের সম্মানে ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর ইফতার মাহফিলের রেকর্ড

ছয় শতাধিক রোজাদারের সম্মানে ভেনিসে কিশোরগঞ্জবাসীর ইফতার মাহফিলের রেকর্ড

নবকণ্ঠ ডেস্ক: রমজানে ভেনিসে ইফতার আয়োজনে রেকর্ডসংখ্যক রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন করেছে কিশোরগঞ্জ প্রবাসীরা। প্রতিবছরের মত বৃহত্তর কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা একত্রিত হয়ে এ আয়োজন করে।

ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ছাড়াও প্রায় ছয় শতাধিক মুসলিম রোজাদার এক সাথে এই ইফতার মাহফিলে শরিক হন। শুক্রবার ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, কিশোরগঞ্জ জেলা সমিতি ও ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সাবেক সভাপতি তাজুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নোয়াজ শরীফ, ভৈরব সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আপন, ভৈরব পরিষদের সেলিম আহমেদ, রতন মিয়া।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ডালিম মাহমুদ, মোক্তার মোল্লা, আলমাস মিয়া, শাহীন আহমেদ, যুবলীগের সভাপতি মোস্তফা সৈয়াল কালু, তৌফিক উজ্জামান, সোহেল মিয়া, আহাদ মিয়া, শাহাদাত হোসেন, পিন্টু প্রমুখ।

ইফতারের পূর্বে রমজানের গুরুত্ব ও ফজিলতের উপর আলোচনা এবং বিশ্ব মুসলিম জাতির জন্য ও সকল রোজাদারদের সুস্থতা কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।

ইফতার মাহফিলে ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকল প্রবাসীদেরকে কিশোরগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজপক্ষ।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.