আবারো বিতর্কিত হচ্ছে আড়ং, পড়ছে বয়কটের মুখে

আবারো বিতর্কিত হচ্ছে আড়ং

নবকণ্ঠ ডেস্কঃ চলমান কিছু সংবেদনশীল ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বারবার বিতর্কে জড়াচ্ছে আড়ং। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ং এর একটি খয়েরী রঙ এর পাঞ্জাবী এই আলোড়ন সৃষ্টি করে। পাঞ্জাবীটিতে দেখা যায় বুকের বাম দিকে রংধনুর মতো কারুকাজ করা বিভিন্ন রং এর ছটা। নেটিজেনদের দাবি রেইনবো এই রং বিশ্বব্যাপী সমকামী অধিকারের পক্ষে কাজ করা প্রতিষ্ঠান LGBT এর লোগোর রঙের সাথে মিল রয়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় আড়ং এর প্রতি অভিযোগ উঠছে তারা বাংলাদেশে সমকামিতাকে প্রচার করার চেষ্টা করছে কিনা?

তবে এই সামালোচনা শুরু হওয়ার পর থেকে আড়ং এর সেই আলোচিত পাঞ্জাবীটিতে তাদের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে না। অনেকের দাবি কান্ট্রি রেসট্রিকশন দেয়া থাকার কারণে বাংলাদেশ থেকে দেখা না গেলেও অন্যান্য দেশ থেকে ঠিকই দেখা যাচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হচ্ছে যে বিদেশি মদদ পুষ্ট প্রভুদের নজর পেতেই আড়ং এর এই আয়োজন। এ বিষয়ে আড়ংয়ের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রেদওযান বলেন, স্টক শেষ হয়ে যাওয়ায় কোনো জায়গা থেকেই পাঞ্জাবির এই ডিজাইনটি ওয়েবসাইটে শো করার কথা নয়। তিনি আরও জানান আমরা কারও সেন্টিমেন্টকে আঘাত করতে চাই না। কোনো কিছুকে প্রমোটও করি না।

এর আগেও ২০২১ সালে মুখে দাড়ি থাকার কারণে এক চাকরি প্রার্থীকে দাড়ি কাটার শর্ত দেয়া হয় বলে অভিযোগ উঠে আড়ং বিরুদ্ধে। ভুক্তভুগী ওই প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে বলতে শুনা যায় তাকে আড়ং এ চাকরি করতে হলে অবশ্যয় দাড়ি কাটতে হবে এই শর্ত দেয়া হয়। তবে ছেলেটি তৎক্ষণাত দাড়ি কাটতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে আসে।

এছাড়াও চাহিদা মাফিক পণ্যের মূল্য নির্ধারণি স্টিকারে হেরফের আনা সহ একাধিক অভিযোগ রয়েছে দেশের বৃহত্তর এই বিপণি এর বিরুদ্ধে।

উল্লেখ্য ২০১৯ সালে দ্বিগুণ দামে বিক্রির দায়ে আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেটে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তবে এর কয়েক ঘণ্টা পরই কোন অদৃশ্য ক্ষমতাবলে সেটি আবার খুলে দেয়া হয়। আর তারপরই মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে খুলনায় বদলি করা হয়।

এদিকে আড়ংকে বয়কটের ডাক দিয়ে একটি কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায়, পাঞ্জাবির স্ক্রিনশট সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হতে চাইলে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। এসময় তাদের বলতে শোনা যায়, “নিজেকে সমকামি প্রমাণ করতে না চাইলে আড়ং বয়কট করুন।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *