অবশেষে বিতর্কিত টকশোর সিদ্ধান্ত থেকে সরে আসলেন খালেদ মুহিউদ্দীন

বিতর্কিত টকশোর সিদ্ধান্ত থেকে সরে আসলেন খালেদ মুহিউদ্দীন

নবকণ্ঠ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তবে শেষ পর্যন্ত তিনি নির্ধারিত ওই টক শো করার সিদ্দান্ত থেকে সরে এসেছেন।

এনিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হওয়ার পর,তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শমতে, বাংলাদেশের দিক থেকে ছাত্রলীগের কারো বক্তব্য প্রচার আইনত ঠিক হবে না। এই বিবেচনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।

ছাত্রলীগের সভাপতিকে নিয়ে টকশো স্থগিত খালেদ মুহিউদ্দীনযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এমনকি এনিয়ে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসতাত ও সারজিস আলমও।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো। অন্যদিকে সারজিস তার ফেসবুক পোস্টে, একে ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি বলে অভিহিত করেছেন।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.