গঠিত হল কানাইঘাট এসোসিয়েশন, পর্তুগালের কমিটি

গঠিত হল কানাইঘাট এসোসিয়েশন, পর্তুগালের কমিটি

নবকণ্ঠ ডেস্কঃ পর্তুগালে বসবাসরত কানাইঘাট প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানাইঘাট প্রবাসীদের কোলায়নে গঠিত হলো কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল। নবগঠিত কমিটির সভাপতি মো: কামরুল ইসলাম খালেদ ও সেক্রেটারি মো: জয়নুল হক। দুই বছর মেয়াদে এ কমিটির সদস্য সংখ্যা ৩৪ জন ও উপদেষ্টা সদস্য ১৫ জন। গত সোমবার দেশটির রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মো: শাহাব উদ্দিন, আশিক চৌধুরী ও মাহবুবুর রহমান শাহিন, সহ সেক্রেটারি দেলোয়ার হুসাইন ও কাওছার আহমদ, কোষাধ্যক্ষ আশিক উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: মনজুর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আশফাক এলাহী ও মো: হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক রাহাত ই নূর, সহ প্রচার সম্পাদক মুস্তাজাবুর রহমান চৌধুরী ও মোহাম্মদ আলী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হোসাইন আহমদ চৌধুরী, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম ও গুলাম মাজেদ, ক্রীড়া সম্পাদক মো: মাহফুজুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ ও হুমায়ুন কবির, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক ইমরান আহমদ, সহ সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক ইব্রাহীম আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: জুনায়েদুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাফরুর হক, সম্মানিত সদস্যরা হলেন মো: জিয়াউর রহমান, আব্দুল কাইয়ুম,ফরহাদ চৌধুরী, মাও:আব্দুল ফাত্তাহ,ইকবাল চৌধুরী, তারেক কামাল খান,কামাল তাজ,তাজ উদ্দিন, কামরুল ইসলাম ও মো: জামিল আহমদ আনসারি।

এছাড়া এসোসিয়েশনের উপদেষ্টা সদস্যরা হলেন,শামছুল ইসলাম, মাও: হেলাল উদ্দিন চৌধুরী, মো: আব্দুর রকিব,নূর আহমদ, সাইফুল ইসলাম, মামুন রশিদ, মাও: শরিফ আহমদ, মাও: শওকত আলী,মাসুক আহমদ, মস্তাক আহমদ,আলা উদ্দিন, ইসলাম উদ্দিন, রহিম উদ্দিন,আফতাব উদ্দিন ও মাও: আব্দুল আজিজ। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কানাইঘাটের প্রবাসীদের কল্যানে কাজ করার প্রতিজ্ঞা করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.