প্যারিসে গ্লোবাল জালালাবাদ উৎসব পালিত

প্যারিসে গ্লোবাল জালালাবাদ উৎসব পালিত

নবকণ্ঠ ডেস্কঃ প্রতি বছরের ন্যায় অত্যান্ত উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ঝাকজমকপূর্নভাবে ফ্রান্সে পালিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪। গত রবিবার ম্যাক্স দরমি হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন, গ্লোবাল জালালাবাদ ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিন ও পরিচালনা করেন, সিনিয়র সদস্য জনাব জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমবিই। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, প্রফেসর ড. সুফিয়া রহমান, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন, এনটিভি ইউরো‌পের সিইও সাবরিনা হোসেন, চ্যানেল এস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন প্রমুখ।

এই উৎসবে বহিঃর্বিশ্বের সিলেট প্রবাসীদের মধ্যে সিলেটবাসীর কল্যাণে ও ফ্রান্স প্রবাসীদের কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ থেকে আগত ও ফ্রান্সের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.