ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১১ আরোহীর সবাই নিহত

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১১ আরোহীর সবাই নিহত

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ ১১ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে তোম্বলেইন শহরের কাছে একটি বেসামরিক স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে একজন পাইলটসহ মোট ১১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিমানটিতে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফরাসি কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.