মির্জা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মির্জা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নবকণ্ঠ ডেস্কঃ সাম্প্রতিক বন্যাকবলিত ফেনীতে বিপর্যস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে মির্জা ফাউন্ডেশন। ফ্রান্স প্রবাসী মির্জা মাজহারুল ইসলাম এর তত্বাবধানে ও অর্থায়নে পরিচালিত হয়ে আসছে এই সংগঠনটি। এতে সকাল ৯ টা ঘটিকা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় বন্যা নিপীরিত মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এসময় সম্পূর্ণ ফ্রি মেডিকেল চেকাপ এবং জরুরি ঔষধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন মির্জা ফাউন্ডেশন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী মোহাম্মদ করিম ,ফাউন্ডেশনের কোষাধক্ষ্য কামরুল হাসান সুমন। এসময় ফেনী জেলার সেচ্ছাসেবকদের যথা সাধ্য সহোযোগিতা ছিল চোখে পড়ার মতন।

মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান ও ডাক্তার পান উল্লাহ সজীব। সোনাগাজী থানা এবং ফেনী জেলার বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ স্বাস্থ্য সেবা নিতে জড়ো হন ক্যাম্পে। শত বিপর্য়য়ের মাঝেও জরুরি চিকিৎসা সেবা পেয়ে সস্থির নিঃশ্বাস ফেলতে দেখা য়ায় সেবা গ্রহীতা ও তাদের স্বজনদের।

ফ্রান্সে বসবাস করলেও এলাকার মানুষের সদা উদগ্রিব থাকেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা মাজহারুল ইসলাম। যে কারণে বিভিন্ন বিপদে আপদে নিজের সর্বোচ্চটা দিয়ে জনসাধারণের পাশে থাকেন তিনি। বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন কার্যক্রমেও অংশীদার থাকার কথা জানান তিনি। এছাড়াও এমন উদ্যোগ ধারাবাহিকভাবে করার প্রতিশ্রুতি দেন।

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.