কুকি নিয়ে চালাকির দায়ে ফেসবুক এবং গুগলকে মোটা অংকের জরিমানা করল ফ্রান্স

কুকি নিয়ে চালাকির দায়ে ফেসবুক এবং গুগলকে মোটা অংকের জরিমানা করল ফ্রান্স

কুকি নিয়ে চালাকির দায়ে ফেসবুক এবং গুগলকে মোটা অংকের জরিমানা করল ফ্রান্স
কুকি নিয়ে চালাকির দায়ে ফেসবুক এবং গুগলকে মোটা অংকের জরিমানা করল ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফরাসি নিয়ন্ত্রকরা গুগল এবং ফেসবুককে “কুকিজ” ব্যবহারের দায়ে ২১০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে। কুকিজ হলো অনলাইন ইউজারদের ট্র‍্যাক করার জন্য ব্যবহৃত ডাটা।

এপল এবং আমাজনের মত মার্কিন টেক জায়ান্টগুলি ইউরোপজুড়ে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বেশ চাপের মধ্যে আছে।
কারণ ইউরোপে তারা ব্যাপক জরিমানার সম্মুখীন হচ্ছে। এসব প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে তার উপর সুদূরপ্রসারী ইইউ নিয়ম আরোপ করারও পরিকল্পনা রয়েছে।

এবার গুগলকে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে, যা ফ্রান্সের ন্যাশনাল কমিশন ফর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফ্রিডম (সিএনআইএল) এর জন্য রেকর্ড। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে কুকিজের জন্য গুগলকে ১০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিলো ফ্রান্স।

অন্যদিকে ফেসবুককে এবার ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সিএনআইএল এর মতে, ফেসবুক ডট কম, গুগল ডট এফআর এবং গুগল মালিকানাধীন ইউটিউব ডট কম- এই সাইটগুলি ব্যবহারকারীদের কুকিজ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ দেয় না। ব্যবহারকারীরা কুকিজ এ সম্মতি প্রদান করতে বাধ্য হয়।

সিএনআইএল যুক্তি দেখিয়ে বলে, ফেসবুক, গুগল এবং ইউটিউব শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে কুকিজে সম্মতি প্রদান সহজ করে তুলেছে। কিন্তু কুকিজ প্রত্যাখ্যানের ক্ষেত্রে বেশ কয়েকটি ক্লিকের নিয়ম রেখেছে প্রতিষ্ঠানগুলো।
এই দু’টি প্ল্যাটফর্মকে নতুন নিয়মে ব্যবসায় পরিচালনা করতে তিন মাস সময় দেওয়া হয়েছে। এরপর ফ্রান্স এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন ১ লক্ষ ইউরো করে জরিমানা করবে বলে জানিয়েছে সিএনআইএল।

গুগল এএফপি কে জানিয়েছে, তারা নিয়ম অনুযায়ী তাদের ব্যবসায় পরিচালনায় পরিবর্তন আনবে।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.