গুগলকে ফ্রান্সের ২৫ কোটি ইউরো জরিমানা; গুগলের অপরাধ কী?

গুগলকে ফ্রান্সের ২৫ কোটি ইউরো জরিমানা; গুগলের অপরাধ কী?

নবকণ্ঠ ডেস্কঃ গুগলকে ২৫ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স, বাংলাদেশি মূদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা। জানা যায় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়ক নিয়ম ও সে দেশের প্রকাশক ও বার্তা সংস্থাগুলোর সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করে দেশটির প্রযুক্তি সংস্থা অ্যালফাবেট।

সুনির্দিষ্টভাবে গুগল এর উপর অভিযোগটি হল তাদের এআই নির্ভর চ্যাটবট বার্ড (বর্তমান নাম জেমিনি) কে তাদের সুরক্ষিত ডাটার উপর ট্রেইন করা হয়েছে। যা ২০২২ সালে গুগলের সাথে সম্পাদিত সমাজোতা চুক্তির লঙ্গন বলে মনে করছে সংস্থাটি। প্রকাশকদের কন্টেন্ট গুগল কীভাবে ব্যবহার করবে, সেবিষয়ে প্রকাশকদের অনুমতি না নেওয়ায়, কন্টেন্টের দাম সঠিকভাবে নির্ধারণ করতে পারেননি প্রকাশকরা, এমন অভিযোগ গুগলের বিরুদ্ধে।

অন্যদিকে এই জরিমানাকে অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যা দিয়েএছে গুগল। তাদের মতে নজরদারি সংস্থা যথেষ্ট গুরুত্ব দিয়ে ঘটনটি বিশ্লেষণ করেনি। তবে অহেতুক ঝামেলা এড়াতে জরিমানা মেনেও নিয়েছে গুগল।

মূলত প্রকাশনা ও লেখালেখি শিল্পে যেভাবে এআই আগ্রাসী ভুমিকা পালন করছে সেক্ষেত্রে কন্টে্ট রাইটার এর সহ অনেক পেশাই হুমকির সম্মুখিন। তাই কোনো ধরনের অনুমতি ছাড়াই লেখক বা বার্তা সংস্থাদের কাজ সংগ্রহ করা, ঠেকানোর চেষ্টা করছে লেখক-প্রকাশকরা। এমন পরিস্থিতিতে এই জরিমানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.