নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম পুরাতন সংগঠন ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
২৭ সদস্য বিশিষ্ট এই দুই বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক জিটিভির ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক টিবিএন টুয়েন্টিফোর টিভির ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরা এবং কোষাধ্যক্ষ ফ্রান্স দর্পণ পত্রিকার চিফ রিপোর্টার মাজহারুল ইসলাম।
বুধবার প্যারিসের ক্যাথসীমায় শাহজালাল রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল ও সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আবু তাহির আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
প্রেস ক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনার পর এ কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণার আগে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু ও নয়ন মামুন, ভাইস প্রেসিডেন্ট নজমুল কবির, প্রতিষ্ঠাকালীন সদস্য জুনেদ ফারহান, সহ-সভাপতি আবদুল আজিজ সেলিম, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টিফোরের সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, সদস্য ইরফান আলী পাঠানসহ আরও অনেকে।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
