
এন আই মাহমুদঃ ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে এই প্রথমবারের মত ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে সম্পন্ন হল “বুনিয়াদী প্রশিক্ষন কোর্স”। ফ্রান্সে বাংলাদেশী ফ্রিল্যান্স সাংবাদিক ও সংবাদ প্রতিনিধিদের সংখ্যা চাহিদার সাথে সাথে বেড়েছে গত এক দশক ধরে।
এ সকল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রথম বারের মত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২২ আয়োজন করল ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব। এ প্রশিক্ষণে বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্যারিসের সেন্ট ডেনিসের এক অভিজাত হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম সংস্থা ডয়েচে ভেলে প্রধান ও জনপ্রিয় টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের উপস্থাপনায় সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের মিনিস্টার (রাজনীতি) কাজী এহসানুল হক।

বিশেষ অথিতি ছিলেন দুতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম।
সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন, “সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে, কারো কাছে মাথা নত করে নয় এবং সত্যের পথে হাঁটতে হবে।”
নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখার উপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকতা করতে হলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুইটা বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে।”
সংবাদের সত্যতা ও স্পর্শকাতরতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “একটিমাত্র সোর্সের ভিত্তিতে কখনো সংবাদ প্রকাশ করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত দ্বিতী সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হওয়া যাবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সে অভিযোগকারীর বক্তব্য নিতে হবে এবং ভিকটিমের বক্তব্য পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করতে হবে।”
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
