নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের উপকণ্ঠ স্থা পার্কে গত বুধবার ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী “ফ্যামেলি ডে” প্রোগ্রাম এর আয়োজন করা হয়। এতে সাংবাদিক পরিবার ছাড়াও কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজি এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শেখ সামিরার পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খাঁন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চোধুরী, সাংবাদিক আব্দুল আজিজ সেলিম, জুনায়েদ ফারহান , কাওছার আহমদ , রেজাউল করিম , সোহেল আহমদ ,কমিউনিটি নেতা অজয় দাস , মনোয়ার হোসেন মুজাহিদ , নূর উল্লাহ , সুজা মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন বিকশিত নারী সংঘ সভাপতি তৌফিকা সাহেদ , বন্ধন সভাপতি শিউলি গিয়াস সহ বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল শাহ গ্রূপ ও বিডি মোবিলিয়েখ।
দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্নভোজ ও পুরুষ/নারী/শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন সাংবাদিক সুবর্ণা আক্তার। পরিবারগুলোর একত্রিত হওয়ায় তৈরি হয় ‘অনির্বচনীয় একাত্মতা’। আয়োজকেরা আশাবাদী: “প্রবাসে বাঙালিরা একে অপরের পাশে দাঁড়াবে, সম্মিলিতভাবে এগিয়ে যাবে।”
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
