
আপডেটঃ রিপোর্ট লেখার ৬ ঘন্টা পর সচল হয়েছে প্রায় সমস্ত সাইট।
নবকণ্ঠ ডেস্কঃ কোনো টেক জায়ান্ট বা সংশ্লিষ্ট কেউ একে হ্যাকিং বলে মানতে নারাজ। গতকাল হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুক ও ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম, হোয়াটস্যাপ ও মেসেঞ্জার সহ প্রায় সকল সেবা বন্ধ হয়ে যায়। সেই সাথে ডাউন হয়ে পড়ে জনপ্রিয় সব টেকজায়ান্টদের সাইটগুলোও! জিএমটি সময় বিকেল ৪ টা থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ লগ রেকর্ড করেছে ডাউন ডিটেক্টর।
৬ ঘন্টা বন্ধ থাকার পর সম্পূর্ণ সচল হয় সাইটগুলো। অবশ্য অনেক সাইট তার আগে থেকেই কোথাও কোথাও স্বাভাবিক হতে শুরু করে। তার মধ্যে সবচেয়ে দ্রুত কাটিয়ে ওঠে টুইটার।
সার্বিকভাবে সংগৃহিত রিপোর্ট অনুসারে সাইটটি বলছে সমস্যাটি বিশ্বজুড়ে হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফেসবুকের সাথেও এ ব্যাপারে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না।
রিপোর্ট সমূহের বেশীর ভাগই সাইট লোডিং সংক্রান্ত অভিযোগ। অপরদিকে অ্যাপ ইউজারদের অভিযোগের পরিমান কিছুটা কম।
এছাড়াও সারাদিন টুইটার, ভেরিজন, টি-মোবাইলের আউটেজ এর খবরও পাওয়া গেছে। প্রাথমিকভাবে এর কারণ জানা যায় নি। তবে এফএনএফ ল্যাব এর টেক বিশেষজ্ঞ দের মতে এটি শুধু সার্ভার নয়, বরং সাইট সংশ্লিষ্ট গ্লোবাল সিডিএন (কন্টেন্ট ডেলিভারী নেটওয়ার্ক) এর সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশী।
তবে কোনো সিডিএন সংস্থা বা আইএসপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায় নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম অবশ্য শিকার করে পোস্ট দিয়েছে এবং এটি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পৃথক টুইট বার্তায়ঃ
We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible.
Thanks for your patience!
— WhatsApp (@WhatsApp) October 4, 2021
টেক জায়ান্টদের উপর এখন বিশ্ব অর্থনীতি বহুলভাবে নির্ভরশীল হওয়ায় এরকম আউটেজ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাচ্ছে তা মুখ বুজে সহ্য করে যাচ্ছে পুরো বিশ্ব। ক্ষয়ক্ষতির পরিমান প্রতি সেকেন্ডে বাড়ছে। বিশ্বজুড়ে ই-কমার্স, এফ-কমার্স সব বন্ধ ও আংশিক বন্ধ হয়ে লক্ষ লক্ষ ডলারের অর্ডার হারায় এমন আউটেজের সম্মুখী হলে। এছাড়া এর দীর্ঘস্থায়ী প্রভাবও পড়ে।
We’re aware that some people are having trouble accessing Facebook app. We’re working to get things back to normal as quickly as possible, and we apologize for any inconvenience.
— Facebook (@facebook) October 4, 2021
আশ্চর্যজনকভাবে ক্লাউডফ্লেয়ারের মত জনপ্রিয় সিডিএন জায়ান্ট নিজেই আউটেজের শিকার। এছাড়া জনপ্রিয় এপগুলোর মধ্যে টিকটক, ক্যান্ডি-ক্র্যাশ, ফাইন্ড-মাই-আইফোন, ইউটিউব, কয়েনবেজ, জুম, রেডিট, স্ন্যাপচ্যাট, পোকমন, ইউএস সেলুলার, এটিএন্ডটি, ব্লেজিং হগ, ফার্স্টনেট, সেঞ্চুরীলিংক, আইনেট, এক্সপেক্ট্রাম, এক্সফিনিটি তো রয়েছেই, এ তালিকায় আমাজন ওয়েব সার্ভার (aws) থাকাটাও জটিল কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে জানান FNFLAB এর সিইও এন আই মাহমুদ।
Instagram and friends are having a little bit of a hard time right now, and you may be having issues using them. Bear with us, we’re on it! #instagramdown
— Instagram Comms (@InstagramComms) October 4, 2021
বিশ্বজুড়ে এভাবে একসাথে বেশিরভাগ টেকজায়ান্টের আউটেজের শিকার হওয়ার এটাই সর্বাপেক্ষা বড় ঘটনা। ক্রাউড ম্যানেজমেন্ট এপ্লিকেশন ডিসকর্ডও এ আউটেজে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে নানান অফিসিয়াল টিমওয়ার্ক যা আন্তর্জাতিক বাণিজ্যের রক্ত সঞ্চালনের মত গুরুত্বপূর্ণ।
সি-নেট এর এডিটর-এট-লার্জ ল্যান শের আল-জাজিরাকে বলেছেন, তিনি প্রায় নিশ্চিত এটি ছোট খাটো একটি ভুলের কারণে হয়েছে, হতে পারে তা ভুল একটি বাটনে চাপ দেয়া কিম্বা একটি ভুল কেবল খুলে ফেলা। হয়ত বড় কিছু নয়, কিন্তু এর ফলে কি হতে পারে তা আমরা দেখতেই পাচ্ছি। এটি একটি মিস-কনফিগারেশনের মত বিষয় হয়ে থাকবে বলেই ধারণা করছেন তিনি।
কোনো টেক জায়ান্ট প্রধান বা সংশ্লিষ্ট কেউ একে হ্যাকিং জাতীয় আউটেজ বলে শিকার করেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক ইনস্টাগ্রাম কর্মকর্তা সরাসরি এমন সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, শত শত সার্ভার ও সিডিএন নেটওয়ার্ক হ্যাকিং এর মত ছোট খাটো কৌশল দিয়ে বন্ধ করে রাখা সম্ভব না। এটি সম্পূর্ণ ভিন্ন একটি ব্যবস্থা। হ্যাকিং শব্দটিও এর সাথে যায় না।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
