
নবকণ্ঠ ডেস্কঃ আজ ১২ নভেম্বর ( রবিবার ), ঢাকার কাকরাইলে অবস্থিত হোটেল রাজমনি ঈসাখা মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন এবং স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন লায়ন আনোয়ারা বেগম নিপা এবং ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশন এর পক্ষ থেকে চীফ কো-অর্ডিনেটর মোঃ আবু তাহির চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশনের চেয়ারম্যান বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি। এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর সিনিয়র ভাইস চেয়রাম্যান এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস ) সভাপতি কবি রাজু আলীম, দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এবং বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর মহাসচিব ফাতেমা মীরা, যুগ্ম মহাসচিব মোঃ নজরুল ইসলাম গাজী, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী এবং ফ্রান্স-বাংলা বিজনেস ফোরামের পরিচালক লুৎফুর রহমান বাবু ও ইউকে প্রবাসী ব্যবসায়ী নেতা এন আই মাহমুদ।
উক্ত স্মারক চুক্তি স্বাক্ষরের মূল লক্ষ্য হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা সমাজের কল্যাণে কো-ব্র্যান্ডিং সহ নানা ভাবে একত্রে কাজ করা।
এছাড়াও, সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের বাজারে উদ্যোক্তা সৃষ্টি, উন্নয়ন ও প্রশিক্ষণসহ নানান উদ্দীপনামূলক ও গঠনমূলক কার্যাবলী একত্রে সম্পাদন করে দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন সংগঠন এভাবে একত্রে কাজ করলে দীর্ঘস্থায়ী লক্ষ্য তৈরী ও বাস্তবায়ন করার সুযোগ তৈরী হয় বলে মন্তব্য করেন উপস্থিতিবৃন্দ। এভাবে ব্যবসায় সংগঠিত শক্তি তৈরীর মাধ্যমে দেশের অর্থনীতির ভীত আরো মজবুত করার ক্ষেত্রে ভুমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
