
নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ থেকে আসা গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্যারিসের উপকণ্ঠ ক্যাথ সিমা’র এর একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েছ, বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ এবং বাংলাদেশের ব্যাবসায়িরা।
ফ্রান্সের বাংলাদেশী সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আবু তাহিরের সভাপতিত্বে ও সাংবাদিক ওমর ফারুকের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল আজিজ সেলিম, মিজানুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব মৃধা, বাংলাদেশ থেকে আসা ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম রাকিব, মাসুদুর রহমান, সৈয়দ আলমগীর কবির ও আল হেলাল।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে ব্যবসার নেটওয়ার্ক বিস্তৃত করার অভিপ্রায় জানান এবং এ বিষয়ে আগত ব্যবসায়ীদের সাথে এক সাথে কাজ করার প্রত্যয় জানান। বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল ও শক্তিশালী করতে ইউরোপ ও বাংলাদেশের ব্যবসায়ীদের এক লক্ষ্যে কাজ করার উপর জোরালো আহ্বান জানানো হয়।
সভায় দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশীদের প্রভাবকে ইতিবাচকভাবে ব্যবহার করতে দূরদর্শী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

