যত বাধাই আসুক নতুন বাংলাদেশ গঠন করবই

যত বাধাই আসুক নতুন বাংলাদেশ গঠন করবই: ড. ইউনুস

নবকণ্ঠ ডেস্কঃ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য, আত্মত্যাগের স্মরণ ও নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত প্রধান জামাতে ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

ড. ইউনূস তাঁর বক্তব্যে ঈদের নামাজে অংশগ্রহণকারী, প্রবাসী শ্রমিক, ঘরে অবস্থানরত নারী, হাসপাতালের রোগীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বিশেষ শুভেচ্ছা জানান। তিনি ঈদকে “দূরত্ব ঘোচানো, নৈকট্য ও ভালোবাসার দিন” আখ্যায়িত করে স্থায়ী সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, “ঈদের এই নৈকট্য ও ঐক্য নিয়ে আমরা একটি উন্নত বাংলাদেশ গঠনে অগ্রসর হব।”

বক্তব্যে মুক্তিযুদ্ধসহ জুলাই-আগষ্ট বিপ্লবে দেশের জন্য আত্মত্যাগকারী সকল বীর সন্তানকে স্মরণ করে বিশেষ মোনাজাতের কথা উল্লেখ করেন তিনি। ড. ইউনূস বলেন, “যারা স্বাভাবিক জীবন ত্যাগ করে দেশের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করবই। আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলব, ইনশাল্লাহ।” তাঁর এই ঘোষণা উপস্থিত হাজারো মুসল্লির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ঈদের জামাত শেষে ঈদ গা ত্যাগের প্রক্কালে আগত মুসল্লিদের সাথে হাত মোসাফাহ্ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ড. ইউনুস। এসময় উপস্থিত জনতা ৫ বছর-৫ বছর রবে চিৎকার করে ড. ইউনুসকে ক্ষমতায় অধুষ্ঠিত থাকতে আহব্বান করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.