নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের রাজধানী Paris-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, প্যারিসের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় কূটনৈতিক অঙ্গন ও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্যারিসের ঐতিহ্যবাহী সম্মেলনস্থল Pavillon Royal-এ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। এতে নর্থ মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ প্যারিসে নিযুক্ত বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন। পাশাপাশি UNESCO সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্যারিসভিত্তিক অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্য এবং কূটনৈতিক কোরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রায় চারশতাধিক অতিথি স্বতঃস্ফূর্তভাবে সংবর্ধনায় অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত Khandker M Talha স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত ছাত্রজনতার অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

