অনুষ্ঠিত হল ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন, ফ্রান্স এর নতুন কমিটির পরিচিতি সভা

অনুষ্ঠিত হল ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন, ফ্রান্স এর নতুন কমিটির পরিচিতি সভা

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৮) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঐদিন ক্যাথ সিমার বটতলা মিলনায়তনে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসানুল হক বুলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিল্টন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মিয়া।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মোল্লা।

পরিচিতি পর্বে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদ ও নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মানিক মিয়া, সাহেদ আলী, শামিম মোল্লা, আসাদ আলম বেপারী, জিন্না মিয়া, আবু বকর দুদু, ফরিদুর রহমান, সামসুল হক হামিদ, আপেল শিকদার এবং আ: মান্নান খান।

সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, সহ-সভাপতি সাহিনুর ইসলাম, জিয়াউর মাদবর, মাসুদুর রহমান, আ: ছালাম মিয়া ও বাবুল বেপারী।

এছাড়া যুগ্ম সম্পাদকগণের মধ্যে বক্তব্য দেন হাসান হাওলাদার, নাইম আহমেদ, মো: কামরুজ্জামান, আল মামুন, বোরহান সরকার, খন্দকার পারভেজ ও সোহাগ মো: ইয়াসিন।
সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন হিমন মাহামুদ হিমু, তারেক আহমেদ, মাহমুদুল হাসান ও সাব্বির হোসেন।

প্রচার সম্পাদক খোকন সরকার রিয়াম, সহ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক জুনায়েত খান (পাখি), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদিকা তৌফিকা শাহেদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আতিকুল ইসলাম খানও বক্তব্য প্রদান করেন।

কার্যনির্বাহী সদস্য সরোয়ার হোসেন, মো: রেজাউল করিমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের প্রয়োজনীয়তা এবং প্রবাসী ঢাকা বিভাগের মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সভাপতি আহসানুল হক বুলু সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.