ঢাকা ক্লাব এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র ভ্রমণ সম্পন্ন

ঢাকা ক্লাব এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র ভ্রমণ সম্পন্ন

ঢাকা ক্লাব এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র ভ্রমণ সম্পন্ন
ঢাকা ক্লাব এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র ভ্রমণ সম্পন্ন

নবকণ্ঠ ডেস্কঃ আনন্দ উৎসাহ আর জাঁকজমকপূর্ণ আয়োজন ও খেলাধুলার মধ্য দিয়ে বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন করল ঢাকা ক্লাব এসোসিয়েশন- ফ্রান্স। গত রোববার সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য দুটি গাড়িতে করে প্যারিসের দূরবর্তী সুর মের সমুদ্র সৈকতে ভ্রমণে যান।

এ সময় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এতে নারী পুরুষ ও শিশুরাও অংশগ্রহণ করে। পরে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ, হোসেন সালাম রহমান, রাজন, সুইট, রাসেল, পাভেল সহ আরো অনেকে।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.