মেইন গেইট ভেঙে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

গুড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২

নবকণ্ঠ ডেস্কঃ গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজেরাই হাতেই ভাঙচুর শুরু করেছে। বাড়ির ভেতরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটিও ভেঙে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ‘বুলডোজার আসুক বা না আসুক, আমরা নিজেরাই ভাঙব।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে তারা বাড়িটিতে প্রবেশ করে। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শিক্ষার্থীরা জানান, ‘আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান করছি। প্রতি মিনিটে শত শত মানুষ যোগ দিচ্ছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।’

তারা আরও বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা আজ ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কীভাবে কর্মসূচি ঘোষণা করে? আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।’

‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা হবে না। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

এর আগে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনে যোগ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.