ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটির অভিষেক

ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটির অভিষেক

ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটির অভিষেক
ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেলো বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটির অভিষেক

নবকণ্ঠ ডেস্কঃ ২০১৮ সালে ইতালিতে পথচলা শুরু করে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস। সম্প্রতি এই সংগঠনটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এই উপলক্ষ্যে এক মনোরম মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ভেনিস মারঘেরার সেন্ট্রো সোশ্যালের বিশাল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং হাজার হাজার দর্শকবৃন্দ উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করেছে বলে জানা যায়। ফলে অনুষ্ঠানটি প্রবাসীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্ব শেষে শুরু হয় এক দারুণ সংগীতানুষ্ঠান যা সকল সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমিতির সাধারণ সম্পাদক আজাদ খান এবং সাংস্কৃতিক সম্পাদিকা তিশা সুলতানা যা অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর, প্রিয়াঙ্কা বিশ্বাস এবং পূলক অধিকারীর মন মাতানো গানের সুর অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ আয়োজকদেরকে ধন্যবাদ জানান এরকম সুন্দর ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। সমিতিটির সভাপতি আবুল কালাম আজাদ সহ এর অন্যান্য নেতৃবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ উপস্থিত সকল দর্শককে ধন্যবাদ জানান অনুষ্ঠানটিতে উপিস্থিত হয়ে এটিকে সফল ও আনন্দময় করে তোলার জন্য।

উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক, মানবিক, ধর্মীয় ও শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে এগিয়ে চলেছে। এছাড়াও যেকোনো ভালো কাজে এই সমিতি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একযোগে কাজ করে গেছে। ভবিষ্যতে ও এই সমিতিটি একই ধারা অব্যাহত রাখবে বলেই সবাই আশা করেন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.