নবকণ্ঠ ডেস্কঃ বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরেন। দীর্ঘ দিন নির্বাসিত থাকলেও দেশের মানুষের মাঝে তার জনপ্রিয়তা হ্রাস হয়নি। বরং সম্প্রতিক মাহফিলগুলো দেখলে মনে হতে পারে কয়েকগুণ বেশি জনপ্রিয়তা বেড়েছে তারা।
জনপ্রিয় এই ইসলামি বক্তা ধর্মীয় বিষয়ের পাশাপাশি দেশের নানা ইস্যুতে আলোচনা করে থাকেন। সব শ্রেণি-পেশার মানুষের মাঝেই তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সম্প্রতি এ বক্তা সিলেটে মাহফিল করেছেন। সে সময় তার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েস। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করে ইমরুল কায়েস। আজহারীর সঙ্গে তার ও মিরাজের সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করে ইমরুল ক্যাপশনে লিখেন, আমার প্রিয় একজন মানুষের সঙ্গে দেখা করে অত্যন্ত আনন্দিত ও সময় দেয়ার জন্য আমি কৃতজ্ঞ। বর্তমানে এ দুই ক্রিকেটার সিলেটে অবস্থান করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ অংশ নিতে। ইমরুল কায়েস ও মেহেদি মিরাজ খুলনা টাইগার্সের হয়ে এবারের আসর মাতাচ্ছেন।
শুধু তাই নয় গ্র্যান্ড সিলেট হোটেলে আজহারীর সঙ্গে দেখা করেন সেখানে অবস্থান করা রংপুর রাইডার্সের পুরো স্কোয়াড। রংপুর কোচ আশরাফুল এ সময় আজহারীর সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ড. মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি ড. মিজানুর রহমান আজহারী সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন।’
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যান তিনি। গত আগস্টের গণঅভ্যুত্থানের পর ২ অক্টোবর দেশে ফিরেন তিনি।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
