নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। দিন থেকে দিন ক্রিকেটের প্রসার ঘটছে সেখানে এতে অসমান্য ভুমিকা পালন করছে ফ্রান্সস্থ বাংলাদেশি কমিউনিটি। ফলে ফ্রান্সে উজ্জল হচ্ছে বাংলাদেশিদের ভাবমূর্তি। ইতোমধ্যে ফ্রান্স জাতীয় দলে খেলছেন বাংলাদেশি বংশদ্ভূত ক্রিকেটার জুবায়ের। এছাড়াও বোর্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আরো অনেকে। যারা অদূর ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন।
সম্প্রতি বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে অংশ নেয় ক্রাক প্লাটুন ও সিলেট ফাইটার্স। দুই দলের উত্তেজনাময় ম্যাচে ক্রাক প্লাটুনকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেয় সিলেট ফাইটার্স।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসিবে উপস্থিত ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। এসময় তিনি বিজয়ী দরের হাতে ম্যাচ জয়ের ট্রফি দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিকেট খেলার প্রসার দিন দিন ফ্রান্সে বেড়ে চলেছে। ফরাসীরা এ খেলার প্রতি আসক্ত হচ্ছে এবং এর সাথেই বাংলাদেশের তরুণরা ফ্রান্সের ক্রিকেটে বেশ ভালো ভুমিকা পালন করে চলেছে। তিনি বাংলাদেশী সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশী ক্লাবগুলুকে পৃষ্ঠপোষকথার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফ্রান্স ক্রিকেট বাংলাদেশি তরুণদের জন্য একটি বিরাট সম্ভাবনার জায়গা। যেখানে জাতীয় দলে জুবায়েরের মতো মেধাবী ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন। আরো অনেকেই আছেন সামনের সারিতে। যা দেখে একজন বাংলাদেশি হিসেবে গর্বে বুকটা ভরে ওঠে। তাদের প্রচেষ্টার সঙ্গে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে ফ্রান্সের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই আমার লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের সার্বাঙ্গিন পরিচালনায় ছিলেন, জনাব রানা। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, মেহদি হাসান অলি, এম ডি নুর, বাবু, হাসান, নাসির উদ্দীন, আব্দুল বাসিত, শাহজাহান, ফারুক, নাজমুল কবির,মাসুদ সহ বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়জক কমিটির নেতারা। এসময় বিশেষ অথিতির বক্তব্যকালে তারা। জানান, এ আয়োজনের মধ্য দিয়ে এখানকার ক্রিকেটের পরিধি কিংবা পরিসীমা আরও বাড়বে, বিশেষ করে ফ্রান্সের ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও সু সংগঠিত কিংবা সুনামের সঙ্গে তুলে ধরতে এই আয়োজন বড় ভূমিকা পালন করবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

