covid-british-strain-increase-france-2021-lock-down

বৃটেনের মত অবস্থা থেকে বাঁচতে ফ্রান্স চলছে নতুন নিয়মে, তবু শঙ্কা কাটছে না

covid-british-strain-increase-france-2021-lock-down
বৃটেনের মত অবস্থা থেকে বাঁচতে ফ্রান্স চলছে নতুন নিয়মে, তবু শঙ্কা কাটছে না

ফ্রান্সে করোনা ভাইরাসের বৃটিশ ভার্সন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃটেনের মত অবস্থা হওয়া থেকে বাঁচতে ফ্রান্সে গত ২২ জানুয়ারী শুক্রবার নতুন ডিক্রি জারী করে ফ্রান্স সরকার। এতে একে অপরের কাছ থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব মেনটেন করে চলার বাধ্যবাধকতা দেয়া হয়। নির্দেশনা দেয়া হয় বসা কিংবা দাঁড়ানো বা কাজ সব কিছুতে ২ মিটার দূরত্ব মেনে জীবন যাপন করতে হবে সকল কাজে। তবু যেন শঙ্কা কাটছে না। তাই অতিরিক্ত সাবধানতার জন্য নরমাল বা ঘরে তৈরি মাস্ক ব্যবহার চলবে না। তার পরিবর্তে ফ্রান্সের হাই কাউন্সিল অব পাবলিক হেলথ HCSP এর মানদন্ডের বব্লু ফেস এবং হোয়াইট ফেসের FFP2 মাস্ক পরতে হবে। ফ্রান্সের ফার্মেসিতে পাওয়া যায় FFP2 মাস্ক।

এরই মধ্যে বন্ধ করে দেয়া হইয়েছে ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান। এত কিছুর পরও করোনা ভাইরাসের নতুন জাত বৃটিশ স্ট্রেইন ধারনার চেয়ে দ্রুত ছড়াচ্ছে ফ্রান্সে। তাতে ফ্রান্স সরকার চিন্তিত হয়ে পড়েছে। ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অলিভার ব্যারন বলেছেন বৃটিশ স্ট্রেইনের নতুন করোনা, ধারণার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ফ্রান্সে। এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে আক্রান্তের হার বেড়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রী জঁ মিশেল গত ২২ জানুয়ারী শুক্রবার বলেন, ফ্রান্সে ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এতে ৪৭ টি স্কুল, ১৩টি কলেজ এবং ৪টি হাইস্কুল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে যারা BAC স্টুডেন্ট তারা এসেসমেন্টে অংশগ্রহন করবে ১৫-১৭ মার্চ।

অপরদিকে ফ্রান্সে প্রবেশে ক্ষেত্রে করোনা টেস্টের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি ফ্রান্সে আসতে চায় তাদের সবাইকে করোনা টেস্টের নেগেটিভের সার্টিফিকেট সাথে আনতে হবে। এবং করোনার নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের মেয়াদ ৭২ ঘন্টার মধ্যে ফ্রান্সে ঢুকতে হবে। ৭২ ঘন্টা পর আর সেই সার্টিফিকেট দিয়ে ফ্রান্সে প্রবেশ করা যাবে না। গত বৃহস্পতিবার ফ্রান্স প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

গত পর্ষু থেকে ফ্রান্সের বিমানবন্দর, স্থল সীমান্তে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এবং পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। এ বিষয়ে ইইউ কমিশন সভাপতি উরসুলা ভন শুক্রবার বিএফএমটিভিকে বলেন, বর্তমান করোনা মহামারি সংকটের সময় অতি প্রয়োজন ছাড়া ইইউর একদেশের নাগরীক অন্যদেশে না যাওয়াই হবে উওম। ফ্রান্সে ঢুকতে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক নিয়ম ইইউ দেশ এবং ইইউর বাইরের দেশ সব দেশের নাগরীকদের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হবে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.